বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন




পশ্চিমাদের অস্ত্র নিয়েও রাশিয়ার সামনে দাঁড়াতে পারছে না ইউক্রেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১০:২৭ am
Russia Ukraine Russo-Ukrainian russian ukraine War ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ
file pic

রাশিয়া কয়েক স্তরের ভূমি মাইন বিছিয়ে রেখেছে। এ ছাড়া কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যূহ গড়ে রেখেছেন রুশ সেনারা। ফলে পশ্চিমাদের সরবরাহ করা ট্যাংক ও সাঁজোয়াযানের মতো বাহন রণাঙ্গনে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের পালটা আক্রমণের দায়িত্বে থাকা জেনারেল ওলেক্সান্ডার তারভাস্কি।

বৃহস্পতিবার জেনারেল ওলেক্সান্ডার তারভাস্কি বলেন, সে কারণেই সেনাদেরই সব ধরনের কাজ করতে হচ্ছে।

এই জেনারেলের দাবি, ইউক্রেনের সেনাদের পালটা প্রতিরোধ ঠেকাতে সব ধরনের ‘পেশাদার মান’ বজায় রেখে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী। তিনি বলেন, ‘আমি কোনোভাবেই শত্রুদের ছোট করে দেখছি না।’

বিভিন্ন পর্যবেক্ষণেও দেখা গেছে, পশ্চিমাদের পাঠানো ট্যাংক ও সাঁজোয়াযান ইউক্রেনের সেনাদের খুব একটা সুবিধা করে দিতে পারছে না।

এরই মধ্যে রুশ হামলায় পশ্চিমাদের পাঠানো বেশ কয়েকটি লিওপার্ড ট্যাংক এবং যুক্তরাষ্ট্রের ব্রাডলে ফাইটিং ভেহিক্যাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের ৪৭তম ব্রিগেডকে ব্যাপক আকারে পশ্চিমা অস্ত্রশস্ত্র সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হলেও রাশিয়ার প্রতিরোধের মুখে তারা সামনে অগ্রসর হতে পারছে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD