রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন




নয়াপল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৩:০০ pm
নয়াপল্টন Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। আজ বেলা ১২টা থেকে ওই এলাকায় মোবাইলে থ্রি-জি ও ফোর-জি সেবায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন নেতারা। সাড়ে ১২টার পর মোবাইলের ডাটা পুরোপুরি বন্ধ রয়েছে। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না। ভয়েস কলের ক্ষেত্রেও নেটওয়ার্ক বিঘ্ন ঘটছে।

নয়াপল্টন এলাকায় দায়িত্বরত গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন, দুপুর থেকে মোবাইলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। ফলে ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন না তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD