রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন




বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, আন্তব্যাংক লেনদেন ব্যাহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ৭:০০ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আন্তব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আরটিজিএসে সমস্যার কারণে আমরা আন্তব্যাংক লেনদেন করতে পারিনি। বেশিরভাগ দৈনিক আন্তঃব্যাংক লেনদেনের জন্য আরটিজিএস দরকারি, তাই এই সিস্টেমের সমস্যা লেনদেনের ওপর প্রভাব ফেলছে।

তিনি জানান, মোট আন্তঃব্যাংক লেনদেনের প্রায় ৯০ শতাংশই আরটিজিএসের মাধ্যমে হয়ে থাকে। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান যখন তাদের কর্মীদের মাসিক বেতন দিয়ে থাকে তখন এই সমস্যা দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, গত এক সপ্তাহ ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে, সোমবার পর্যন্ত ৪২টি ব্যাংকের আরটিজিএসের সমস্যা সমাধান করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সারোয়ার হোসেন বলেন, কারিগরি সমস্যা আছে, তবে যত দ্রুত সম্ভব আমরা সমাধানের চেষ্টা করছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD