রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন




ছাত্র অধিকার পরিষদের মিছিলে নুরের ওপর ছাত্রলীগের হামলা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৫:০৭ pm
Nurul Haque Nur activist politician vice president Dhaka University Central Students' Union ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ-সভাপতি ভিপি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকার পরিষদের মিছিলে এই হামলার ঘটনা ঘটে।

বুধবার বিকালে শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে টিএসসি’র দিকে যাচ্ছিলেন ছাত্র ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। টিএসসি মোড়ে আগে থেকেই অবস্থানে ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকারের মিছিলটি টিএসসি মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে গতিরোধ করে নুরের ওপর হামলা চালান।

এসময় তাকে কিল ঘুষি এবং লাথি মারতে দেখা যায়। এক পর্যায়ে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে ওই এলাকা ত্যাগ করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD