রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন




বিচারব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৪:৩৯ pm
Mirz-fakhrul Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে শুক্রবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা দুইটায় এ কর্মসূচি হবে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমানের রায়ের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এ রায় দেওয়া হয়েছে। এ রায় দিয়ে চলমান আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে না।

বিচারব্যবস্থাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, এই বিচার বিভাগকে ব্যবহার করে নির্যাতন–নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। জাতিকে চিরস্থায়ীভাবে সহিংসতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, অস্তিত্ব রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে, ঠিক সেই সময় এ আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তাঁর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এ রায় দেওয়া হয়েছে। তবে এভাবে আন্দোলন কখনই স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। দাবি আদায় না করে জনগণ ঘরে ফিরে যাবে না।

ফখরুল আরও বলেন, শুধু তারেক রহমান নয়, যে জুবাইদা রহমান রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, তাঁকেও সাজা দেওয়া হয়েছে।

তারেক রহমানকে যে ধরনের মামলায় সাজা দেওয়া হয়েছে, একই ধরনের মামলায় আওয়ামী লীগ নেতাদের খালাস দেওয়া হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামালা ছিল। এই আদালতকে ব্যবহার করে সব মামলা উঠিয়ে নেওয়া হয়েছে। অথচ বিএনপি নেতাদের ২৫ বছর আগের মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD