সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন




একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ১:৩৭ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm
file pic

বিএনপি-জামায়াতের শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে গ্রেনেড হামলায় আহতদের সঙ্গে কথা বলেন তিনি। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

বিএনপি-জামায়াতের শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD