সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন




ভিকারুননিসায় হাসিনা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করতে হাইকোর্টের রুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ৮:৪৯ pm
Viqarunnisa Noon School College institute Baily Road ভিকারুননিসা নুন স্কুল কলেজ ঢাকা বেইলি রোড ভিকারুননিসা
file pic

বিধি মোতাবেক জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক হাসিনা বেগমকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার (২৭ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD