সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন




ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কারাগারে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ৯:৩৩ pm
female Women Homosexuality sexual sex Rape eye chok couple husband wife woman female partner marriage divorce widow spouse bride married relationship groom bridegroom ধর্ষণ রেপ যৌন নিগ্রহ নির্যাতন সমলিঙ্গ পুরুষ নারী উভকামী রুপান্তরিত লিঙ্গ সমকামিতা চোখ কপাল মহিলা মেয়ে মানুষ নারী সুন্দরী স্মার্ট আবেদনময়ী শিশু বিয়ে-শাদী বিয়ে শাদী নিকাহ তালাক নিবন্ধন রেজিস্ট্রার কাজী লাইসেন্স মুসলিম বিবাহ মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন বর মহিলা বউ স্বামী স্ত্রী স্বামী-স্ত্রী দাম্পত্য দম্পতি H-W বিয়ে
file pic

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ক্ষমতাসীন দলের তৃণমূল পর্যায়ের নেতা মো মনসুর মোল্লাকে (৫৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন বিকেলে উপজেলার রেশমবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনসুর মোল্লার বাড়ি শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর বেলতৈল গ্রামে। তার বাবা মৃত আব্দুর রশিদ মোল্লা।

নজরুল বলেন, ‘মনসুর মোল্লার বিরুদ্ধে একই গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজ মামলা দায়ের হয়। এর পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আদালত তাকে হাজতে নেওয়ার আদেশ দিয়েছেন।’

মামলার নথি অনুসারে, গত ২৪ আগস্ট চর বেলতৈল গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মনসুর। সে সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ অনেকবার উঠেছে।’

তিনি আরও জানান, মনসুর মোল্লা বেলতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। [দ্য ডেইলি স্টার]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD