সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন




বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্বীকৃতি ছাড়া চলবে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ২:০৩ pm
class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic Primary High school Class Students Student institution Education COLLEGE admission circular মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর স্কুল স্কুলে ভর্তি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় মাউশি
file pic

কোনও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া চলবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এখন যেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেগুলোকেও নিবন্ধন নিতে হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফরিদ আহাম্মদ বলেন, বর্তমানে যে স্কুলগুলো আছে, এর মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।

সচিব বলেন, অনেক দিন ধরে আমাদের প্রাথমিকের সমাপনীতে পরীক্ষা ছিল- ওইটার ফলাফলের ওপর ভিত্তি করে আলাদা পরীক্ষা না নিয়ে বৃত্তি দেওয়া হতো। এটা ওয়ান কাইন্ড অব ইনসেনটিভ, অনুপ্রেরণা বা ছোট ছোট বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য। এখন শিক্ষার যে পরিবর্তন হয়েছে এটা শুধু পরিমার্জন না, এটা একেবারে রূপান্তর হচ্ছে। ওয়ার্ল্ডের অ্যাকসেপ্ট রূপান্তর হচ্ছে। রূপান্তরের কারণে ২০১০ সালে যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ছিল পুরো পরিবর্তন করে, এবারে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD