সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন




ব্যাংকের সুদহার আরও বাড়তে পারে: সালমান এফ রহমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৭:১২ pm
salman f rahman Private Industry and Investment Adviser to Honorable Prime Minister Sheikh Hasina সালমান ফজলুর রহমান সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা
file pic

ভবিষ্যতে ব্যাংকের সুদহার আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ব্যবসায় প্রতিযোগীতার পরিবেশ নিশ্চিত করা সরকারের কাজ। ব্যবসায়ীদের লাভ নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কনফারেন্স রুমে এফবিসিসিআই নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ শঙ্কার কথা জানান।

তিনি বলেন, সরকার অনেকদিন ধরেই ব্যাংকের সুদ নিয়ন্ত্রিত রেখেছিল। কিন্তু এখন আমানতের সুদহার বাড়ানোর ফলে আগামীতে তা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। ব্যবসায়ীদের বাড়তি সুদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকার তাগিদ দেন তিনি।

সালমান এফ রহমান বলেন, সরকারের রাজস্ব আহরণে চ্যালেঞ্জ রয়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে কর কমানো হলেও কাঙ্ক্ষিত হারে রাজস্ব বাড়েনি। এসময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবসায়ীদের নিয়মিত কর পরিশোধের আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সভায় দেশের ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ ও রাজস্ব বিভাগের নানা হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এসময় দেশের ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জ ও রাজস্ব বিভাগের নানা হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD