রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন




জাপানের রাষ্ট্রদূতকে কাদের

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ৪:৩৫ pm
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
file pic

সংবিধান অনুযায়ী সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জাপানের রাষ্ট্রদূতকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১ অক্টোবর) সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের জাপানের রাষ্ট্রদূতকে জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানের সহায়তায় চলমান প্রকল্পের অগ্রগতিসহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD