সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন




পোলট্রি ফিডের কাঁচামাল আমদানিতে নিয়ন্ত্রক শুল্ক প্রত্যাহার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ১:৩২ am
roosters hen rooster মোরগ প্রাণিসম্পদ poultry livestock Birds Bird domesticated junglefowl species wild species Rooster cock cockerel broiler chicken bred raised specifically meat broilers slaughter breeds broilers animal eggs chickens harvested egg food fowl especially chickens ডিম হালি ব্রয়লার মুরগি বাজার খুচরা পাইকারি বাচ্চা ফিড ব্যবসায়ী খামারি ডজন ফার্ম মুরগি সাদা ডিম হাঁস ডিম সোনালি মুরগি দেশি মুরগি পোল্ট্রি খামার ডিম-মুরগি ব্রয়লার
file pic

সয়াবিন কেক ও এর অন্যান্য দানাদার উপজাত আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রক শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এগুলো পোল্ট্রি ফিড তৈরির অন্যতম কাঁচামাল।

সোমবার এবিষয়ে একটি নিয়ন্ত্রক আদেশ জারি করা হয়, যা মঙ্গলবার (৩ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।

এর আগে, পোলট্রি ফিড তৈরির কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ আগাম কর, ৫ শতাংশ আগাম আয়কর এবং ৫ শতাংশ নিয়ন্ত্রক কর আরোপিত ছিল। এখন থেকে শুধু আগাম আয়কর ও আগাম কর দিতে হবে।

রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান, নিয়ন্ত্রক শুল্ক প্রত্যাহারের ফলে এসব কাঁচামালের দাম কমবে, ফলে পোলট্রি ফিডের উৎপাদন খরচ কমানোর সুযোগ পাওয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে, দাম স্থিতিশীল করতে বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশন এনবিআর- এর কাছে ফিড তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের অনুরোধ করে।

শুল্ক কমানোর ফলে বাজারদরে কী প্রভাব পড়বে, তা জানতে চেয়ে ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD