রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন




রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন এফবিসিসিআইয়ের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৪:২০ pm
Federation of Bangladesh Chambers of Commerce & Industries বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি এফবিসিসিআই FBCCI এফবিসিসিআই22
file pic

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধির আবেদন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হয়। বুধবার (২২ নভেম্বর) এনবিআর সূত্রে বিষয়টি জানা গেছে।

সময় বাড়াতে চাওয়ার কারণ হিসেবে এফবিসিসিআই বলছে, নতুন আয়কর আইন-২০২৩ প্রতিপালন ও আয়কর পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে এবার কারদাতারা প্রস্তুতি নেওয়ার তেমন সময় পাননি। সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না।

এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত চিঠিতে সংগঠনটি আয়কর আইন-২০২৩-এর ৩৩৪ নম্বর ধারার আলোকে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বৃদ্ধির অনুরোধ করেছে।

নতুন আয়কর আইনে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে। রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধি করতে হলে কর দিবস ৩০ নভেম্বরের পর অন্য কোনো দিনে পালনের ঘোষণা দিতে পারে এনবিআর।

কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময়ের শেষ দিন ৩০ নভেম্বর। দেশে বর্তমানে ৯৪ লাখের বেশি নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। গত অর্থ বছরে ৩৫ লাখ ২৯ হাজার রিটার্ন দাখিল করা হয়েছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD