সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন




বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে: কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ৫:৩৫ pm
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
file pic

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে না এটা উড়িয়ে দেওয়া যাবে না। তাদের এখনো নির্বাচনে আসার সুযোগ আছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছি। আগামীকাল না হলেও রোববারের মধ্যে ৩০০ আসনের প্রার্থীতা ঘোষণা করতে পারব। নতুন এসেছে, কিছু বাদও পড়েছে। উইনেবল(সম্ভাব্য জয়ী) প্রার্থী আমরা বাদ দেইনি।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেনসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD