রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন




নির্বাচনে যেতে আপ‌ত্তি রওশনের, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষা‌তের চেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ৮:৫২ pm
Raushan Rowshan Ershad রওশন এরশাদ
file pic

জাতীয় পা‌র্টির (জাপা) অভ্যন্তরীণ বি‌রো‌ধের কার‌ণে নির্বাচনে অংশ নি‌তে অনীহা র‌য়ে‌ছে বি‌রোধীদলীয় নেতা রওশন এরশা‌দের। তার অনুসারী‌দের জি এম কা‌দে‌রের নেতৃত্বাধীন জাপা ম‌নোনয়ন না দি‌লে নির্বাচনে অংশ নি‌তে চান না রওশন এরশাদ।

শুক্রবার গুলশানের কার্যালয়ে বৈঠকের পর বি‌রোধীদলীয় নেতার রাজ‌নৈ‌তিক স‌চিব গোলাম মসীহ সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলা‌পে এসব কথা ব‌লে‌ন।

তি‌নি জা‌নান, রওশন এরশাদ চান জাপা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিক। কিন্তু জি এম কা‌দেরপ‌ন্থীরা দলীয় ম‌নোনয়ন ফরম ‌দেন‌নি রওশনপ‌ন্থী‌দের। দ‌লে এমন বি‌ভে‌দ র‌য়ে‌ছে। যা‌দের অবদান নেই, তারা দ‌লের নিয়ন্ত্রক হ‌য়ে গে‌ছে। রওশন এরশাদ এক বছর ধ‌রেই ব‌লে আস‌ছেন, নির্বাচনে অংশ নে‌বেন। ত‌বে দ‌লের বর্তমান প‌রি‌বে‌শের কার‌ণে নির্বাচনে যে‌তে রওশন এরশা‌দের আপ‌ত্তি র‌য়ে‌ছে।

রওশনপ‌ন্থী‌দের সূত্র জা‌নায়, দলীয় নেতৃ‌ত্বের বি‌রোধ মোকা‌বিলায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে দেখা কর‌তে সপ্তাহখা‌নেক ধ‌রে চেষ্টা কর‌ছেন বিরোধীদলীয় নেতা। রোববার সরকারপ্রধা‌নের সাক্ষাৎ পে‌তে পারেন রওশন এরশাদ। দেখা পে‌লে পরিস্থিতি তার অনুকূলে আস‌তে পা‌রে। অন‌্যথা জি এম কা‌দেরের নেতৃত্ব মে‌নে তাকে নির্বাচনে অংশ নি‌তে হ‌বে। অথবা নির্বাচনে প্রার্থী হ‌বেন না রওশন এরশাদ।

জাপা সূ‌ত্রে জানা যায়, ‘কিংস পা‌র্টি’ হি‌সে‌বে প‌রি‌চিতি পাওয়া তৃণমূল বিএন‌পি, বিএনএমের ম‌তো দলগু‌লো‌কে আগামী সংসদে বি‌রোধী দল বানা‌নোর প‌রিকল্পনা ছিল। এ কার‌ণে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে ধোঁয়াশা তৈরি করেছিল জাপা। বিএনপিতে ভাঙন ধরাতে ব্যর্থ হওয়ায় ‘কিংস পার্টি’কে প্রধান বিরোধী দলের আসনে বসানোর পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এরপরই গত বুধবার আধা ঘণ্টার মধ্যে অবস্থান বদলে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় জাপা। জি এম কা‌দে‌রের একক নেতৃত্ব মে‌নে নি‌য়ে‌ছে সরকার। তাই, রওশন আর সরকা‌রের সমর্থন পা‌চ্ছে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD