রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন




বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিন আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ৯:৫৯ am
ট্রাফিক shutdown highway hig hway road crash Students block road to protest peer's death in road crash Students block road protest peer's death road crash blockade tailbacks blocking traffic jams student institution died accident street streets Dhaka Metropolitan Police DMP arrested seized died bus motorcycle Transport শিক্ষার্থীদের সড়কে আন্দোলন শিক্ষার্থী সড়ক আন্দোলন অবরোধ যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident jam-road road সড়ক অবরোধ
file pic

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপির সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপি সমমনা দলগুলো। এই পর্যায়ের ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ।

এই অবরোধ শুরু হয়েছিল রোববার ভোর ৬টায়। এই কর্মসূচি মঙ্গলবার ভোর ৬টায় তা শেষ হবে।

রোববার ভোরে শুরু হওয়া বিএনপির ডাকা অবরোধে রাজধানীতে সকালে অবরোধের সমর্থনে নেতাকর্মীরা মিছিল করেছেন। অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় তিন দিনের হরতাল, এবং ষষ্ঠ দফায় ১৪ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD