রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন




তফসিল পেছালে মানবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ৫:২২ pm
Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
file pic

নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে তা মানা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে মানবে না আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘যারা প্রকাশ্যে নির্বাচনকে বাধা দিচ্ছে, তাদের বিষয়ে ইউরোপ-আমেরিকা ও দেশের তথাকথিত সুশীল সমাজ নীরব কেন? নির্বাচনকে বাধা দিতে হরতাল, অবরোধ, নাশকতা চালানোর পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছে না।’

নির্বাচনে শরিক দলগুলোকে মনোনয়ন দেওয়া নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে বিজয়ী হওয়ার মতো যোগ্য প্রার্থী না হলে শুধু শরিক বলেই কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD