মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আরেক দফা অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
রোববার (১০ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র সহ-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবরোধ-হরতাল-মানববন্ধনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে বিএনপি।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এর পর থেকেই নিয়মিত বিরতিতে অবরোধ ও হরতালের কর্মসূচি পালন করে আসছে দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করছে।