রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন




সোমবারের হরতাল মঙ্গলবারে হবে: রিজভী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৫:২০ pm
Ruhul Kabir Rizvi Ahmed Bangladesh Nationalist Party বিএনপি রুহুল কবির রিজভী Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

আগামী ১৮ ডিসেম্বর সোমবার ডাকা দেশব্যাপী সর্বাত্মক হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালন করবে বিএনপি। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা করেন।

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মৃত্যুর কারণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, যার সম্মানার্থে সোমবারের হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

এর আগে আগামী ১৮ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এরপর থেকেই সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে নিয়মিত বিরতিতে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD