রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন




নৌকায় ভোট দিতে না চাওয়ায় ভোটারের দুই গালে চড়!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ১১:০৩ am
CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার
file pic

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকা প্রতীকে ভোট দিতে না চাওয়ায় উমেদ আলী (৫০) নামে এক সাধারণ ভোটারকে চড় মারার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজার বিরুদ্ধে।

উমেদ আলীর বাড়ি একই এলাকার নামোদরখালী গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার শ্যামপুর বাজারে। গণসংযোগ চলাকালে আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামপুর বাজারে গণসংযোগ করছিলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা। গণসংযোগ চলাকালে পানের আড়তের কাছে উমেদ আলী নামে এক ব্যক্তির কাছে নৌকা প্রতীকে ভোট চান আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজা। এ সময় নৌকা প্রতীকে ভোট দিতে অস্বীকার করলে উমেদ আলীর দুই গালে চড় মারেন সুজা।

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সুজা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিব্রত হয়ে আব্দুল ওয়াদুদ দারাও কিছু সময় পর নেতাকর্মীদের নিয়ে চলে যান।

উমেদ আলী অভিযোগ করেন, তার কাছে নৌকা প্রতীকে ভোট চান আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজা। তিনি ভোট দিতে অপারগতা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তার দুই গালে চড় মারেন সুজা। এ ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান উমেদ আলী।

তবে জানতে চাইলে আবু হানিফ সুজা অভিযোগ অস্বীকার করে বলেন, উমেদ আলী বিএনপির কর্মী। আওয়ামী লীগকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করার কারণে তাকে কে যেন চড় মেরেছে। আমি সেখানে ছিলাম না, তবে শুনেছি।

দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। (যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD