শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন




৭ জানুয়ারি ভোটের দিন দেশজুড়ে সাধারণ ছুটি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৮:২৫ pm
Public Administration secretary District Commissioner convention meeting জেলা প্রশাসক ডিসি সম্মেলন Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন Bangladesh Government gov govt
file pic

প্রজ্ঞাপনে বলা হয়, ৭ জানুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন ছুটি ঘোষণা করা হলো।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন। এ উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এই ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৭ জানুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন ছুটি ঘোষণা করা হলো।

৭ জানুয়ারি রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ৫ থেকে ৭ জানুয়ারি টানা তিন দিন ছুটি হতে যাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD