রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন




ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল, সেক্রেটারি জাহিদুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৬:৩৬ pm
Bangladesh Islami Chhatrashibir Chhatra shibir বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্র শিবির
file pic

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম। রোববার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে জাহিদুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

গত ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমানসহ প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD