রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন




দুপুরে কলাবাগানে আওয়ামী লীগের জনসভা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪ ১১:২৬ am
Bangladesh Awami League আওয়ামী লীগ আওয়ামী আ.লীগ আ'লীগ
file pic

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনি জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার দুপুর ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভাটি যৌথভাবে আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ এসএম মান্নান কচি।

এদিকে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভা সফলে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জনসভা সফলে ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের একাধিক বর্ধিতসভা হয়েছে। জনসভায় ঢাকা মহানগরের অন্তর্গত ১৫টি সংসদীয় আসনের দলীয় প্রার্থী মঞ্চে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এসব প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য নৌকা মার্কায় ভোট চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, জনসভা সফলে আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছি। নির্বাচনি আচরণবিধি মেনেই জনসভার মাইক ব্যবহার থেকে শুরু করে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD