শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন




ঢাকার অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪ ৪:১৫ pm
dmp commissioner dmp-commissioner DMP chief Dhaka Metropolitan Polic dmp commissioner Habibur Rahman ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
file pic

রাজধানী ঢাকার ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ডিবি হাবিবুর রহমান।

সোমবার দুপুর ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে একই স্থানে একটি কেন্দ্র আবার একাধিক কেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বাইরে টহলপাটি স্টাইল হিসেবে বিজেপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছি।

হাবিবুর রহমান বলেন, ঢাকা শহরে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। শহরের মধ্যে অনেক দূরবর্তী কেন্দ্রও রয়েছে, যেখানে ট্রলার দিয়ে যেতে হয়। সব বিবেচনা করে আমাদের নিরাপত্তাব্যবস্থা মজবুত বলে মনে করছি।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে সব ধরনের কার্যক্রম চলছে। প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD