রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন




দুর্গম এলাকার ভোটের ফল হোয়াটসঅ্যাপে পাঠাতে ইসির নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪ ৮:৩৯ pm
Audio অডিও whatsapp হোয়াটসঅ্যাপ WhatsApp হোয়াটসঅ্যাপ Telegram app Messenger globally accessible freemium cross-platform encrypted cloud-based centralized instant messaging service application provides optional end-to-end encrypted chats chat video calling VoIP file sharing several other features টেলিগ্রাম অ্যাপ ক্লাউড-ভিত্তিক যুগপৎ ম্যাসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা অ্যান্ড্রয়েড গ্নু/লিনাক্স আইওএস ম্যাকওএস উইন্ডোজ টেলিগ্রামের ক্লায়েন্ট অ্যাপলিকেশন বার্তা, ছবি ভিডিও স্টিকার অডিও নথি পাঠানো টেলিগ্রাম
file pic

দ্বাদশ জাতীয় নির্বাচনে দুর্গম এলাকার ভোটের ফলাফল ভেরিফাইড হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (০১ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বিষয়টি বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩টি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা/উপজেলা, সমুদ্র তীরবর্তী উপকূলীয় জেলা/উপজেলার ভোটকেন্দ্রসমূহে নির্বাচনী দ্রব্যাদিসহ ভোটগণনার বিবরণী রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে।

ওই রূপ ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবহৃত ওয়্যারলেসে প্রাপ্ত বার্তা এবং সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের ভেরিফাইড হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ভোটগণনার বিবরণীর ইমেজ কপি প্রেরণ ও গ্রহণের মাধ্যমে দ্রুততার সাথে বেসরকারি প্রাথমিক ফলাফল প্রস্তুত ও পরিবেশন/ঘোষণার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এর আগে ২৫ জেলার ৭২টি এলাকাকে দুর্গম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এলাকাগুলোর মধ্যে রয়েছে—গাইবান্ধার ফুলছড়ি; কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর; বগুড়ার সারিয়াকান্দি; সিরাজগঞ্জের চৌহলী, সদর (আংশিক) ও কাজীপুর; বাগেরহাটের সরণখোলা; বরগুনার পাথরঘাটা ও তালতলী; পটুয়াখালীর রাঙ্গাবালী; ভোলার মনপুরা; বরিশালের হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ; খুলনার দাকোপ ও কয়রা; নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর, খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ; কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী; জামালপুরের ইসলামপুর।

এ ছাড়াও ফরিদপুরের চরভদ্রাশন; সুনামগঞ্জের দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহেরপুর; মানিকগঞ্জের হরিরামপুর; হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই (হাওরবেষ্টিত); চাঁদপুরের হাইমচর; লক্ষ্মীপুরের রামগতি; নোয়াখালীর হাতিয়া; চট্টগ্রামের সন্দ্বীপ; কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ; খাগড়াছড়ির পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি সদর ও দিঘিনালা; বান্দরবান জেলার থানছি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, রুমা ও লামা এবং রাঙ্গামাটির নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, রাঙ্গামাটি সদর, রাজস্থলী, লংগদু, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলাকে দুর্গম হিসেবে ঘোষণা করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD