রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন




যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪ ৪:০৮ pm
Syed Najibul Bashar Syed Najibul Bashar Bangladesh Tarikat Federation Maizbhandaria tariqah সৈয়দ নজিবুল বশর বাংলাদেশ তরীকত ফেডারেশন বিটিএফ মাইজভান্ডারী
file pic

নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বৃহস্পতিবার দুপুরে মাইজভান্ডার দরবার শরিফের গাউছিয়া মঞ্জিলে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের কোনো অসুবিধা হতে পারে এমন কিছু করতে চাই না। নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ফটিকছড়ি আসন থেকে সরে দাঁড়ালাম। দেশের অন্য আসনগুলোতে আমাদের প্রার্থী থাকবে। উপজেলা আওয়ামী লীগের সবাই আমাকে ভালোবাসে। ফটকিছড়িবাসীও আমাকে ভালোবাসে। আমি ফটিকছড়িবাসীর সঙ্গে সবসময় সুখে দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকবো।

লিখিত বক্তব্য তিনি বলেন, ১৪ দলীয় জোট সমর্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফটিকছড়িতে নৌকার প্রার্থীকে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তাঁর প্রতি সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। ফটিকছড়িতে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মাঠে থাকলে ভোটের সমীকরণ অন্য রকম হবে। আমার প্রাপ্ত ভোট নৌকার বিজয় নিশ্চিত করতে বাধা হতে পারে।

তিনি বলেন, তরীকত ফেডারেশন সারা দেশে ৪২টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। শুধু ফটিকছড়ি আসন থেকে আমি সরে দাঁড়ালাম নৌকাকে সমর্থন জানিয়ে।

এ সময় উপস্থিত ছিলেন, তরীকত ফেডারেশনের নেতা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, মোহাম্মদ শাহজালাল, আলমগীর আলম, মওলানা কাজী নিজাম মোরশেদ প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD