ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও পরিবারের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি শুক্রবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে আমির ডেন্টালের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা ও পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু। ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল সার্জন ও আমির ডেন্টালের স্বত্ত্বাধিকারী ডা. মারুফা আক্তার ও ডিআরইউ’র কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ।
অনুষ্ঠানে ডিআরইউ’র সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্মসম্পাদক মো. মিজানুর রহমান (মিজানর হমান),অর্থসম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ উপ-কমিটির সদস্য সচিব রফিক মৃধা ও কার্যনির্বাহী সদস্য ফারহানা ইয়াছমিন (জুঁথী), সাঈদ শিপন, মুহিববুল্লাহ মুহিব, দেলোয়ার হোসেন মহিন. মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউর সদস্য ও পরিবারের প্রায় ২০০ জন সেবা গ্রহণ করেন।
উল্লেখ্য, ডিআরইউ ও আমির ডেন্টালের মধ্যে এক বছরের জন্য একটি স্বাস্থ্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ডেন্টাল চিকিৎসার জন্য ডিআরইউ সদস্যরা ৩০% ডিসকাউন্ট সুবিধা পাবেন।