শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন




শনি-রোববার বেনাপোল এক্সপ্রেসসহ পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪ ১১:১৯ am
রেললাইন রেল লাইন rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway train
file pic

রাজধানীর গোপীবাগে ঢাকা-মাওয়া রেলপথে চলাচল করা বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের পর শনি ও রোববার (৬-৭ জানুয়ারি) পশ্চিমাঞ্চলে ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (৬ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, ‘জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত ৬-৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/ডাউন), পদ্মরাগ (২১/২২), রংপুর শাটল (৯৭/৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (৫/৬) এবং বগুড়া কমিউটার (৫/৬) ট্রেন চলাচল আগামী ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ জানুয়ারি (আংশিক) ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।

তবে পোস্টে ট্রেনগুলো চলাচল বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD