শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন




দিনাজপুরে তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪ ১১:৩৪ am
Mild cold wave আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা
file pic

দিনাজপুরে জেঁকে বসছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত এই জেলার জনজীবন।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১০.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

তীব্র শীত থেকে বাঁচতে মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও উষ্ণ রাখার চেষ্টা করছেন অনেকেই। গৃহপালিত পশুকে শীত থেকে রক্ষায় পরিয়ে দেওয়া হচ্ছে চটের বস্তা। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষ ঘর থেকে বের হয়েছেন। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD