শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন




ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪ ১০:৩৮ am
CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার ভোট ভোটকেন্দ্র
file pic

ভোলার লালমোহনে স্ট্রোক করে ভোটকেন্দ্রে দায়িত্বরত মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মারা গেছেন।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্বে থাকাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর।

এ সময় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যানবাড়ির বাসিন্দা এবং উপজেলাসংলগ্ন হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গোলেনুর বেগমের স্বামী ছিলেন।

তিনি লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD