রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন




বাবাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সাকিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪ ১০:৫৫ am
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি SHAKIB Shakib সাকিব bcb
file pic

মাগুরা ১১ নম্বর দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান।

রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে বাবা, বোন ও নিকটাত্মীয়দের সঙ্গে কেন্দ্রে যান সাকিব। ভোট তখনো শুরু হয়নি। পরে ৮টা বাজার সঙ্গে সঙ্গে সাকিব তার পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন।

ভোট শেষে তিনি বলেন, আশা করি উৎসব মুখর পরিবেশে নিরাপদভাবেই সবাই ভোট দেবেন। ভোট দেওয়া নাগরিক অধিকার। এ অধিকার থেকে কেউ বঞ্চিত হবেন না।

নিজের জয়ের ব্যাপারে আশাবাদী কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমি যথেষ্ট চেষ্টা করেছি। জয়ের বিষয়ে আশাবাদী। তবে নির্বাচনের পর ফলাফল এলেই বাকিটা বোঝা যাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD