রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন




বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪ ৫:২৯ pm
martyred homage Tomb Sheikh Mujibur Rahman Tungipara Bangabandhu's Mausoleum Sheikh Mujibur Rahman Tungipara Gopalganj Mujib গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু সমাধি শ্রদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ Prime Minister Sheikh Hasina Wazed Bangladesh pm hasina pm-hasina National Martyrs Memorial Jatiyo Sriti Shoudho national monument Independence Liberation প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদ স্মৃতি বিজয় দিবস শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতি Victory day national holiday 16 December bijoy dibas hasina PM শ্রদ্ধা
file pic

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তৎপরবর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানা ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

এর আগে সকাল ১১টা ৪৫মিনিটে শেখ হাসিনা গোপালগঞ্জে পৌঁছান।

এদিন বিকেলে শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সভায় উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রাত যাপন করবেন এবং পরের দিন রোববার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ ভবনের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সভায় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন আবার সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD