শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন




দেশের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরের দুই জেলায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ ১০:৫৪ am
Mild cold wave cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Cold wave শীতে শিশুর প্রতিরোধ
file pic

উত্তরবঙ্গের দুই জেলা নওগাঁ ও জয়পুরহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সোমবার এই দুই জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোমবার সকাল ৭টায় নওগাঁর বদলগাছি আবহাওয়া কার্যালয়ের টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন বলেন, বদলগাছিতে তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি ও জয়পুরহাট খুবই কাছাকাছি এলাকা এজন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে।

তিনি জানান, সকাল ৭টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে। এর আগে গতকাল রোববার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, জয়পুরহাটে আবহাওয়া পর্যবেক্ষণ না থাকায় জয়পুরহাট পাশের জেলা হওয়ায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তাপমাত্রা রেকর্ড ধরা হয়। এ বছরেই প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে। এর আগে কখনও এমন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD