শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন




জুলাইয়ে বাংলাদেশের রাস্তায় আসছে রয়্যাল এনফিল্ড ৩৫০ মডেলের বাইক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪ ৪:২৩ pm
Bike bike-show motorbike motorcycle motorcycles two-wheelers two wheeler বাইক শো মোটরবাইক মোটরসাইকেল রানার UM Brands bike রানার মহাসড়কে মোটরসাইকেল motorcycles press motorbike bike motorcycles motorcycle
file pic

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস মে মাসের মধ্যে দেশে ব্র্যান্ডটি চালু করতে যাচ্ছে।

জুলাই মাসে প্রতিষ্ঠানটি চারটি ৩৫০সিসি রয়্যাল এনফিল্ড মডেল বিক্রি শুরু করবে এবং বর্তমানে সারা দেশে ডিলারদের সন্ধান করছে।

ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ বলেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর নামের এই চারটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের ওপর।

তিনি বলেন, “আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করব”। তবে তিনি বিক্রি শুরু করার পূর্বে মোটরসাইকেলের মূল্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

চট্টগ্রামে ইফাদ মোটরসের কারখানায় বছরে ৪০ হাজার মোটরসাইকেল তৈরির ক্ষমতা রয়েছে।

রয়্যাল এনফিল্ড এখনো সব থেকে পুরানো টু-হুইলার ব্র্যান্ড হিসাবে টিকে আছে।

গত বছরের শেষের দিকে সড়কে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর সরকারি অনুমোদনের পর, বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক উত্তরা মোটরস ইতোমধ্যেই ২৫০ সিসি মডেলের পালসার এন ২৫০ বাজারে ছেড়েছে।

কিন্তু উচ্চতর সিসির মোটরসাইকেলগুলো বাংলাদেশি রাস্তায় চালানোর জন্য অবশ্যই স্থানীয়ভাবে তৈরি করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD