শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন




বিমানবন্দরে ৪ কেজি সোনাসহ যাত্রী আটক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪ ১০:২৪ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার রুপার রুপা গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা gold gold mela ভাকুর্তার গয়না ভাকুর্তা গয়না Gold সোনা
file pic

৩ কেজি ৮১০ গ্রাম সোনাসহ ওমান থেকে আসা যাত্রী হাফিজ হাসানকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার (২৪ জানুয়ারি) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, ওমান থেকে ওমান এয়ারের ডব্লিউ-ওয়াই ৩৭১ ফ্লাইট বুধবার বিকাল সাড়ে ৩টায় অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি ১১ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হলে অভিযান পরিচালনা করেন গোয়েন্দারা। উড়োজাহাজের ৩২এ সিটের যাত্রী হাফিজ হাসানকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তল্লাশি করে তার সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচটেপে মোড়ানো স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সেখানে ৩২টি সোনার বার পাওয়া যায়। পরবর্তীতে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। মোট উদ্ধারকৃত সোনার পরিমাণ ৩ কেজি ৮১০ গ্রাম। আটক সোনার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ২৯ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, আটক সোনার বারগুলো ঢাকা কাস্টম হাউজের গুদামে জমা প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ধারা ২(এস) অনুযায়ী বিমানবন্দর থানায় যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD