শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন




শাহজালালে ডলারসহ বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক আটক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪ ১১:৪৯ am
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর
file pic

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ ডলারসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিককে আটক করা হয়েছে। অ্যানডোর্সমেন্ট ছাড়াই ডলার নেওয়ার চেষ্টা করেছিলেন তারা।

শনিবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক ওই দুইজনের গতকাল শুক্রবার কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে (কিআর ৬৪১) যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) তল্লাশিতে তাদের সঙ্গে এক লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। এই ডলার নেওয়ার বিষয়ে কোনো অনুমতি ছিল না তাদের।

দুই যাত্রীর পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD