শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন




আলু-পেঁয়াজ-ডিমসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি তদন্তের নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪ ৩:৩৯ pm
কারাদণ্ড মামলা SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড right অধিকার International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

আলু, পেঁয়াজ, ডিমসহ অন্যান্য কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কৃষি বিপণন আইন ২০১৮-এর (৪)(ছ) অনুসারে উৎপাদনস্থলে বাজার অবকাঠামো ও বাজার ব্যবস্থাপনা করার ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত। সেই সঙ্গে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) জনস্বার্থে করা এ-সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ ও আনিুল মাওয়া আর্জু। এই রিটে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও কৃষি অধিদফতরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে কৃষি বিপণন আইনের বিধান যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে খোঁজ নিয়ে জানাতে রাষ্ট্রপক্ষকে মৌখিক নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে জানাতে বলেন। একই সঙ্গে কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণ ও বিধানটি বাস্তবায়নে নিষ্ক্রিয়তা প্রশ্নে করা ওই রিটের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেন আদালত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD