শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন




মিয়ানমারের দিকে তীক্ষ্ণ নজর রাখছে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪ ৯:০১ pm
mahmud hasan mahmud_2 dr hasan mahmud আওয়ামী লীগ হাছান মাহমুদ ড. হাছান মাহমুদ hasan MoFA Ministry Of Foreign Affairs Ministry-Of-Foreign-Affairs পররাষ্ট্রমন্ত্রী Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী Foreign Minister Ministry of Foreign Affairs পররাষ্ট্র মন্ত্রণালয়
file pic

মিয়ানমারে চলমান সংঘাতের দিকে তীক্ষ্ণ নজর রাখছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সম্প্রতি সময়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় আরাকান আর্মি ও সরকারি মিলিটারি বাহিনীর মধ্যে সংঘাত চলাকালে মর্টার শেল বাংলাদেশের ভেতরে এসে পড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত চলছে। সেই সংঘাতের মর্টার শেল আমাদের দেশে এসে পড়েছে। এটি আমরা অবশ্যই নজর রাখছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সীমান্তরক্ষীরা সতর্ক আছে এবং মিয়ানমার বাহিনীর সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। আমরা আশা করবো সেখান থেকে কোনও মর্টার শেল এখানে আসবে না। আমরা সতর্ক আছি।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD