সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন




পাচার হওয়া টাকা ফেরত আনতে সমঝোতা হচ্ছে: অর্থ প্রতিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ৮:২২ pm
ঋণ চুরি টাকা পাচার Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার taka
file pic

পাচার হওয়া অর্থ ফেরত আনতে বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিক আয়শা খান।

তিনি বলেন, ‘বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক হচ্ছে। যেখানে টাকাগুলো, পাচারকৃত টাকাগুলো থাকে, সেগুলো তখন ফিরিয়ে আনা সম্ভব হবে। দুই দেশের মধ্যে আইনগত অ্যাগ্রিমেন্ট হওয়ার পরেই কিন্তু পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা সম্ভব। এ কাজগুলো চলমান রয়েছে।’

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো নিজ শহরে চট্টগ্রামে এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ওয়াসিকা আয়শা খান মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিক প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে। এ নিয়ে তিনি তৃতীয় দফায় সংরক্ষিত আসনের সদস্য হয়েছেন। এবার প্রথমবারের মতো মন্ত্রীসভায়ও জায়গা পেয়েছেন।

ওয়াসিকা আয়শা খান বলেন, ‘টাকা পাচারের বিষয়টা, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ (বাংলাদেশ ফিন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট) প্রায়শই আলোচনা করে।’ এ সময় তিনি টাকা পাচার বন্ধে জনমত গড়ে তোলার ওপর গুরুত্ব দেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের শেষদিনে অফশোর ব্যাংকিং লিমিট আইন পাস করা হয়েছে। এটা কিন্তু বিভিন্ন ব্যাংকে আগে থেকেই ছিল। নতুন আইন অনুযায়ী, শুধু কোম্পানি না, ব্যক্তিও অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারবেন। শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট না, ডিপোজিট অ্যাকাউন্টও করতে পারবেন। বৈদেশিক মুদ্রায় ডিপোজিট করতে পারবেন।’

প্রসঙ্গক্রমে ডিপোজিটের বিপরীতে আকর্ষণীয় সুদ দেওয়া হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ডলারের ডিপোজিটে কিংবা বৈদেশিক মুদ্রার ডিপোজিটে আকর্ষণীয় সুদ দেওয়ার জন্যই কিন্তু আইনটা পাস করা হয়েছে। প্রবাসী ভাই-বোনেরা যারা বিভিন্ন দেশে-বিদেশে কাজ করেন। কিন্তু ডিপোজিটের সুদ খুব কম। এখানে ডিপোজিটের ব্যবস্থা আছে। এখানে আকর্ষণীয় সুদ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।’

শুভেচ্ছা বক্তব্যে বৈশ্বিক অর্থনীতির যে অবস্থা এখন চলছে, তাতে সেখানে অবশ্যই চ্যালেঞ্জে রয়েছে বলে মন্তব্য করে ওয়াসিকা বলেন, ‘বাংলাদেশ যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে গেছেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু এগিয়েছেন। দেশের অভ্যন্তর থেকে এবং আন্তর্জাতিকভাবে অনেক চ্যালেঞ্জ এসেছে। সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।’

সার্কিট হাউজে অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এবং দক্ষিণের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD