রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন




ফ্রিজ ও মোবাইলে বাড়তে পারে সাড়ে ৭ শতাংশ

মোবাইল, ফ্রিজ, এসি ও গ্যাস সিলিন্ডারে বাড়তে পারে ভ্যাট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ৬:০৩ pm
vat Value-added tax Value added tax National Board of Revenue NBR VAT Audit Intelligence Investigation Directorate ভ্যাট গোয়েন্দা নিরীক্ষা গোয়েন্দা তদন্ত অধিদপ্তর শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর Benapole township Sharsha Jessore Petrapole Custom House Customs Land Port landport বাংলাদেশ ভারত বেনাপোল স্থলবন্দর স্থল বন্দর পোর্ট শার্শা পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন বর্ডার যশোর ট্রানজিট সীমান্ত শূন্যরেখা পাচার আমদানি রফতানি রপ্তানি vat গোয়েন্দা করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর
file pic

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ফ্রিজ, এসি ও মোবাইল ফোনের ওপর ভ্যাট বাড়তে পারে। ভ্যাট বাড়তে পারে এলপি গ্যাস সিলিন্ডারেও। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে রেফ্রিজারেটর বা ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশ। এ হার বেড়ে সাড়ে ৭ শতাংশ হতে পারে। মূল্য সংযোজনের পরিমাণের ওপর ভিত্তি করে মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ২ থেকে সাড়ে ৭ শতাংশ। এখানে কিছুটা বাড়তে পারে। মোবাইল ফোনের বিক্রয় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আছে, যা সাড়ে ৭ শতাংশ করা হতে পারে। এলপি গ্যাস সিলিন্ডারের উৎপাদন পর্যায়ে ভ্যাট সাড়ে ৭ শতাংশ, এটা কিছুটা বাড়তে পারে। উৎপাদন পর্যায়ে পুরোপুরি ভ্যাট অব্যাহতি পাচ্ছে এসি। নতুন বাজেটে এসি উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ হতে পারে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। গত রোববার রাজধানীর লেকশোর হোটেলে সিপিডির আয়োজনে এক সংলাপে তিনি বলেন, দেশীয় শিল্প বিকাশে স্থানীয়ভাবে উৎপাদিত ফ্রিজ, এসিসহ বিভিন্ন শিল্পে ভ্যাটে ছাড় রয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন খাতেও ধারাবাহিকভাবে সহায়তা দেওয়া হয়েছে। এতে এসব পণ্যের বাজার এখন দেশীয় উৎপাদনকারীদের দখলে। ইতোমধ্যে এসব খাত বেশ সক্ষমতা অর্জন করেছে। তাই দেশের স্বার্থে এসব শিল্পে ক্রমান্বয়ে কর আরোপ করা হবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এনবিআরের এক চিঠিতে বলা হয়, ভ্যাট ব্যবস্থায় অব্যাহতির কারণে কর-জিডিপির অনুপাত সন্তোষজনক নয়। বিদ্যমান আইনের প্রথম তপশিল অনুযায়ী ৪৮৯টি এইচএস কোডভুক্ত পণ্য এবং প্রায় ৫০টি সেবাসহ দেশীয় শিল্পের বিকাশে একাধিক শিল্প খাতে ভ্যাট অব্যাহতি রয়েছে। প্রয়োজনীয়তা ও বিভিন্ন খাতের সক্ষমতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে এসব অব্যাহতি প্রত্যাহার করা হবে।
তবে ভোক্তা ও শিল্পসংশ্লিষ্টরা বলছেন, সরকার যদি মোবাইল ফোন, এলপিজি সিলিন্ডার, ফ্রিজ বা এসির ওপর ভ্যাট বাড়ায়, তাহলে দাম বাড়িয়ে ব্যবসায়ীরা সেই বোঝা ভোক্তার কাঁধেই চাপাবেন। এতে ভোক্তাদের খরচ বাড়বে। দীর্ঘ সময় ধরে বিরাজমান উচ্চ মূল্যস্ফীতিকে তা আরও তীব্র করবে।

ভোক্তাদের সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসেন বলেন, ‘আমরা অনেক দিন থেকেই বলে আসছি, ভ্যাটের মতো পরোক্ষ কর বাড়ানো জনগণের প্রতি অবিচার, যা একটি কল্যাণ রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। কারণ একজন দরিদ্র ও একজন কোটিপতির ওপর এর প্রভাব সমান। আমরা মনে করি, সক্ষমতার ভিত্তিতে কর হওয়া উচিত।’

তিনি আরও বলেন, এক সময় এসি খুব বিলাসী পণ্য হলেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে এটি এখন প্রয়োজনীয় পণ্য। ফ্রিজও নিত্যপ্রয়োজনীয় হয়ে উঠেছে। তা ছাড়া সরকার লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে এলপিজি সিলিন্ডার ব্যবহারে উৎসাহিত করছে। এ অবস্থায় এসব পণ্যে বাড়তি ভ্যাট আরোপ করা হলে তা হবে সরকারের নীতির সঙ্গেই সাংঘর্ষিক। তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত। শুধু আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নের জন্য এসব উদ্যোগ নেওয়া হলে মানুষের মধ্যে অসন্তোষ বাড়বে।

ইলেকট্রনিকস পণ্য উৎপাদন-সংশ্লিষ্টরা জানিয়েছেন, যে কোনো পর্যায়েই কোনো কর বাড়ানো হলে বাড়তি খরচটা ভোক্তাদের ওপরেই পড়বে। তাদের আর কোনো বিকল্প থাকবে না। ইলেকট্রনিকস পণ্যকে আর বিলাসদ্রব্য হিসেবে গণ্য করা হয় না। তাই কর বাড়ানোরও যুক্তি থাকতে পারে না। বিশেষত, যখন দেশের অর্থনীতির বিবেচনায় বিদ্যমান ভ্যাটের হারই খুব বেশি।

বর্তমানে বাংলাদেশে কর জিডিপির অনুপাত ৭ দশমিক ৬ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। এনবিআর মনে করে, এ অবস্থার অন্যতম কারণ করছাড় এবং অব্যাহতি। গত নভেম্বরে প্রকাশিত এনবিআরের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০-২১ অর্থবছরে প্রত্যক্ষ করব্যয়ের পরিমাণ ছিল ১ লাখ ২৫ হাজার ৮১৩ কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রক্ষেপিত জিডিপি আকার বিবেচনায় নিলে যা বেড়ে দাঁড়াবে ১ লাখ ৭৮ হাজার ২৪১ কোটি টাকা। ‘প্রত্যক্ষ করব্যয়’ বলতে রেয়াত, ছাড়, অব্যাহতি, কম হারে করারোপ না করলে যে পরিমাণ আয় হতে পারত।
এনবিআর এ ধরনের ছাড় আগামী অর্থবছরে কমাতে চায়। ঋণ কর্মসূচির আওতায় করছাড় কমাতে আইএমএফের শর্ত রয়েছে। শর্ত অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাইয়ের আগে তিন ধাপে বিদ্যমান সব ধরনের করছাড় বাতিল করতে হবে। সমকাল




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD