রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন




কোন দেশে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক ঢুকতে পারেন, প্রশ্ন অর্থমন্ত্রীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ মে, ২০২৪ ৪:৪২ pm
abul hassan mahmood ali abul_hassan_mahmood_ali finance minister parliamentarian cabinet minister অর্থমন্ত্রী রাজনীতিবিদ কুটনৈতিক আবুল হাসান মাহমুদ আলী Ministry of Finance অর্থমন্ত্রী অর্থ মন্ত্রনালয় অর্থ মন্ত্রণালয়
file pic

পৃথিবীতে কোথাও সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে দেওয়া হয় কি না প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘গভর্নর তো আলাদা কিছু না, গভর্নর গোটা সরকারেরই একটা অংশ। এর আগে ঊনি অর্থসচিব ছিলেন। কিছু পত্রিকায় বলা হয় ঊনি দায়িত্বজ্ঞানহীন, ওনার কোনো আইডিয়া নাই! এমনি এমনিই অর্থসচিব হয়েছেন। এখন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। উনি বলেছেন না, পৃথিবীতে কোথাও এভাবে ঢুকতে দেয় নাকি? সব খুলে দেয়? ওখানে ওদের লোক আছে, মুখপাত্র আছে। এগুলো আছে তো।’

তাহলে কি সাংবাদিকরা আর বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারবেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা তো আমি বলতে পারবো না।’

অন্য দেশে যেকোনো তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়। আমরা তো সেসব দেশের নাগরিক না, তাহলে সেখানকার রেফারেন্স কেন দেওয়া হয় জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD