সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন




এক মাসে মসলার দাম বেড়েছে ৭০% বাড়ার কথা নয়: ভোক্তার ডিজি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০২৪ ১১:০১ am
onion ginger garlic cardamom cinnamon clove cumin turmeric coriander বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান romzan ডলার রোজা রমজান পণ্য ভোগ্যপণ্যের আমদানি এলসি ভোগ্যপণ্য খালাস স্থলবন্দর বাজার Spices spice seed fruit root bark plant substance primarily flavoring coloring food distinguished from herbs leaves flowers stems plants garnish গরম মসলা রেসিপি পাউডার দারুচিনি কালো মরিচ Spice খাদ্যের স্বাদ সুগন্ধ উদ্ভিদ উদ্ভিদের সবজি মাছ মাংস রান্নায় পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ পিয়াজ জিরা ধনে মৌরি হিং পোস্তদানা গোল মরিচ মরিচ মসলা
file pic

বাজার কারসাজি করে অযৌক্তিভাবে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। বাজারে কোনো কারসাজি হচ্ছে মানুষের এ নিয়ে অনেক অভিযোগ আছে জানিয়ে ভোক্তার ডিজি বলেন, অযৌক্তিকভাবে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে। কোরবানি এলেই গরম মসলার দাম বাড়ে। গত এক মাসে গরম মসলার দাম বেড়েছে ৭০ শতাংশ। এভাবে দাম বাড়ার কথা নয়। তাহলে নিশ্চয়ই বাজারে কোনো কারসাজি হচ্ছে! এসময় অযৌক্তিকভাবে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার রাজধানীর পুরান ঢাকায় ঈদুল আজহা সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ঢাকাস্থ মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, বাজারে কিছু পণ্যের দ্রব্যমূল্য বাড়ার কিছু যৌক্তিক কারণ আছে। ডলারের দাম বৃদ্ধি, ডলার সংকট, জ্বালানির দাম বৃদ্ধি ও এলসির সমস্যার মতো কিছু কারণ আছে। এসব সমস্যা অস্বীকার করার সুযোগ নেই। তা ছাড়া সব ব্যবসায়ী খারাপ নয়। কতিপয় ব্যবসায়ীর জন্য সবার বদনাম হয়। ব্যবসায়ীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD