রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন




আন্দালিব রহমান পার্থ রিমান্ডে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ৫:৩৯ pm
কারাদণ্ড মামলা SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড right অধিকার International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সমকালকে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ।

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট করেছেন ব্যারিস্টার পার্থ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD