শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন




এনআইডির সংশোধনী নিয়ে সুখবর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৯:২৩ pm
smart card smart-card স্মার্টকার্ড National Identity Card NID এনআইডি জাতিয় পরিচয় পত্র পরিচয়পত্র nid জাতিয় পরিচয় পত্র পরিচয়পত্র
file pic

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে অবিতরণকৃত স্মার্টকার্ড নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত দেন ইসি সচিব শফিউল আজিম। এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠিও দিয়েছেন বলে ইসি সূত্রে জানা গেছে।

এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ষষ্ঠ উপজেলা নির্বাচনের কারণে মাঠ পর্যায়ে নির্বাচন অফিসগুলোতে পড়ে থাকা স্মার্টকার্ডগুলো বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অবিতরণকৃত স্মার্ট কার্ড আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিতে হবে। সেবাপ্রার্থীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। সেবাকে সহজীকরণের উদ্যোগ নিতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে। একইসঙ্গে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অনিয়মের তদন্ত দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দিয়েছেন ইসি সচিব।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের কারণে এনআইডি সংক্রান্ত সেবা অনেকটা সীমিত করা হয়েছিল। সে সময় এনআইডি সংশোধনসহ বিভিন্ন আবেদন নিষ্পত্তি সীমিত পরিসরে চলে। তবে এনআইডি বিতরণ বিশেষ করে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি বন্ধ ছিল। তাই সে উদ্যোগটি আবার নেওয়া হচ্ছে। kalbela




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD