শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন




ঢাবির ভিসির পর এবার ৭ প্রভোস্টের পদত্যাগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ৫:০২ pm
Prof Dr ASM Maksud Kamal 29th Vice Chancellor Dhaka University ঢাবি ভিসি du vc ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামালের পর পদত্যাগ করেছেন সাতটি হলের প্রভোস্ট। শনিবার (১০ আগস্ট) বিকেলে তারা পদত্যাগ করেন।

ঢাবির রোকেয়া হল, শামসুন্নাহার হল, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্টরা পদত্যাগ করেছেন।

এর আগে শুক্রবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ উপ-উপাচার্য (প্রশাসন ও শিক্ষা), প্রক্টর, সহকারী প্রক্টর, কোষাধ্যক্ষ ও সকল প্রভোস্টসহ সকল সিনেট এবং সিন্ডিকেট সদস্যদের পদত্যাগসহ দুই দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD