সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন




জনতা ব্যাংকে এস আলমের ১০ হাজার কোটি টাকার বেআইনি ঋণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ৫:৪৬ pm
ঋণ money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার সরকার ছিনতাই Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka
file pic

আইন লঙ্ঘন করে ব্যাংক খাতের বহুল আলোচিত এস আলম গ্রুপকে দশ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির মোট মূলধনের যা ৪২০ শতাংশ। আইন অনুযায়ী যেখানে একক গ্রুপকে মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ অর্থাৎ ৫৭৮ কোটি টাকা দেওয়া যাবে। পণ্য আমদানির বিপরীতে এ ঋণ সৃষ্টি হলেও তা শোধ করেনি এস আলম। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমোদন নিয়ে বছরের পর বছর মেয়াদ বাড়িয়ে কৌশলে নিয়মিত দেখানো হচ্ছে। নতুন করে ঋণের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছিলেন সদ্য পদত্যাগ করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে এখন আর ওপরের চাপ না থাকায় বেআইনি এ সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে পুরোটাই খেলাপিতে পরিণত হবে।

ব্যাংক কোম্পানি আইনের ২৬(খ)(১) অনুযায়ী, একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে একটি ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ ফান্ডেড এবং ১০ শতাংশ নন-ফান্ডেড ঋণ দিতে পারে। আর গ্রুপ বলতে কোনো ঋণগ্রহীতা বা তাঁর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানিকে বোঝানো হয়। গত জুন পর্যন্ত জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন ছিল ২ হাজার ৩১৪ কোটি টাকা। এর মানে একক কোনো গ্রুপকে ফান্ডেড ৩৪৭ কোটি ১০ লাখ এবং নন-ফান্ডেড ২৩১ কোটি ৪০ লাখ টাকা দেওয়া যাবে। দুইয়ে মিলে সর্বোচ্চ ৫৭৮ কোটি ৫০ লাখ টাকা দিতে পারবে ব্যাংক। তবে এস আলম গ্রুপকে দেওয়া হয়েছে ৯ হাজার ৭১১ কোটি টাকা। ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের যা ৪১৯ দশমিক ৬৮ শতাংশ।

এর মধ্যে ফান্ডেড ঋণে পরিণত হয়েছে ৮ হাজার ৮৯৬ কোটি টাকা। বাকি ৮১৬ কোটি টাকা রয়েছে নন-ফান্ডেড। নতুন করে সুবিধার জন্য গত ২৫ জুন জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত হয়।

ব্যাংকের আবেদন পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক একটি প্রতিবেদন তৈরি করেছে। পর্যালোচনায় বলা হয়, জনতা ব্যাংকে এস আলম গ্রুপের ঋণ নবায়নের অনুমোদন দিলে মোট ঋণ সুবিধা হবে ১০ হাজার ৪৪৯ কোটি টাকা। ব্যাংকটির মূলধনের যা ৪৫১ দশমিক ৫৭ শতাংশ। গ্রাহকের ঋণপত্র দায় সময়মতো পরিশোধ করেনি। ব্যাংক থেকে দেনা পরিশোধ করায় বারবার পেমেন্ট এগেইনেস্ট ডকুমেন্টের (পিএডি) মাধ্যমে ফোর্সড ঋণ সৃষ্টি হয়েছে। ফোর্সড ঋণও শোধ না করায় বারবার পুনঃতপশিলের মাধ্যমে মেয়াদি ঋণে পরিণত হয়েছে। এভাবে নন-ফান্ডেড থেকে বিপুল পরিমাণের ফান্ডেড ঋণ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ঋণ নবায়নের কোনো সুযোগ নেই।

গত ১ জুলাই থেকে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন শুরুর পর মাঝে কয়েকদিন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়। কেন্দ্রীয় ব্যাংকেও তেমন কাজ হয়নি। এর মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। গভর্নর আব্দুর রউফ তালুকদার পলাতক থাকা অবস্থায় শুক্রবার পদত্যাগ করেছেন। আর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা আর ব্যাংকে আসছেন না। এ অবস্থায় এখন আর বেআইনি এ সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

সার্বিক বিষয়ে বক্তব্যের জন্য বাংলাদেশ ব্যাংকের পদত্যাগী গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদকে টেলিফোন করে বন্ধ পাওয়া গেছে। তাদের হোয়াটসঅ্যাপে ফোন করেও পাওয়া যায়নি। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামের মোবাইল খোলা থাকলেও তিনি ধরেননি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছেন না।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন নির্বাহী পরিচালক বলেন, ব্যাংকের ঋণ ঝুঁকি বিবেচনায় কেন্দ্রীভূত ঠেকাতে একক গ্রাহকের সর্বোচ্চ সীমা নির্ধারণের বিধান করা হয়। সাধারণভাবে কোনো ব্যাংক নির্দেশনা লঙ্ঘন করে ঋণ দেওয়ার সুযোগ নেই। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক ‘বিশেষ বিবেচনায়’ এ রকম অনাপত্তি দিয়ে দিচ্ছে। ২০১৬ সাল থেকে এ ব্যবস্থা বেশি শুরু হয়েছে। কোন আইনে এটা দেওয়া হচ্ছে, তার অজানা। এর ফলে প্রভাবশালী গ্রাহক সামর্থ্য থাকলেও ঋণ শোধ না করে ব্যাংকের ওপর চাপিয়ে দিচ্ছে। বছরে বছরে কেবল সীমা বাড়িয়ে সুদও পরিশোধ করছে না। আবার ঋণ নিয়মিত থাকায় ব্যাংকও সুদ আয় খাতে নিতে পারছে। তিনি বলেন, আমদানিকারকের ব্যাংকের সমুদয় পাওনা শোধ করে পণ্য খালাস করার কথা। কোনো কারণে তখন দিতে না পারলে পণ্য বিক্রি করে দেওয়ার কথা। অথচ এ ক্ষেত্রে তা করা হয়নি। এখন দেখার বিষয় পণ্য বিক্রির টাকা পাচার হয়েছে কিনা।

জনতা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিশেষ অনুমোদনের নামে বাংলাদেশ ব্যাংক থেকে বেআইনি এ সুবিধা দেওয়ার কারণে ঠিকমতো ঋণ আদায় করতে পারছেন না। অনাদায়ী ঋণ কেবল কাগুজে নিয়মিত দেখিয়ে ব্যাংকের স্বাস্থ্য ভালো দেখাচ্ছেন। আইন লঙ্ঘন করে ব্যাংক এবং ঋণগ্রহীতা দু’পক্ষকে সুবিধায় রেখে ঝুঁকিতে ফেলা হচ্ছে আমানতকারীকে।

জানা গেছে, গত ২৫ জুন জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এস আলম গ্রুপের ঋণ পুনঃতপশিল ও নবায়নের সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে এস আলম রিফাইন্ড সুগার, এস আলম ট্রেডিং কোম্পানি, এস আলম ভেজিটেবল অয়েল, গ্লোবাল ট্রেডিং, এস আলম সুপার এডিবল অয়েল এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল– এই ছয় প্রতিষ্ঠানের ১ হাজার ৮৪৫ কোটি টাকা চার বছরের জন্য পুনঃতপশিলের অনুমোদন দেয় পর্ষদ। একই দিন ৩ হাজার ৯০০ কোটি টাকার চলতি মূলধন হিসেবে নেওয়া ঋণসীমা আগামী ডিসেম্বর পর্যন্ত নবায়ন প্রস্তাব অনুমোদন করা হয়। এ প্রস্তাবে অনাপত্তির জন্য গত ৩০ জুন কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয় জনতা ব্যাংক। গভর্নর আব্দুর রউফ তালুকদারের কথা বলে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর খুরশীদ আলম দ্রুত নোট আকারে ওপরে পাঠানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।

বাংলাদেশ ব্যাংকের অন্য একজন কর্মকর্তা বলেন, সাধারণত এ ধরনের ফাইল ওপর থেকে বলার পর শুধু প্রক্রিয়া অনুসরণের জন্য নোট প্রস্তুত করেন তারা। সমকাল




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD