সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন




এফবিসিসিআই পর্ষদকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ৫:৩৮ pm
Federation of Bangladesh Chambers of Commerce & Industries বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি এফবিসিসিআই FBCCI এফবিসিসিআই22
file pic

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি, সহসভাপতি ও পরিচালকদের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটির সাধারণ সদস্যদের একাংশ।

বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান ব্যবসায়ীরা। ফেডারেশনের সাধারণ পরিষদের ব্যানারে এ দাবি জানান তারা।

মানববন্ধনের সমন্বয়কারী ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবুল কাশেম হায়দার বলেন, এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

নির্ধারিত এই সময়ের মধ্যে তারা পদত্যাগ না করলে পর্ষদ ভেঙে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তিনি।

এফবিসিসিআইকে দলীয়করণের অভিযোগ তোলে আবুল কাশেম হায়দার বলেন, ফেডারেশনকে রাজনৈতিক ইউনিট বানিয়ে ফেলা হয়েছে। এখানে সাধারণ সদস্যরা কথা বলতে পারেন না। নেতারা সরকারকে খুশি করতে ১৫ টাকার গ্যাসের ইউনিট ৩০ টাকা করার পরামর্শ দেন। সে কারণে রুগ্ন হয়ে পড়েছে শিল্পকারখানা।

ফেডারেশনের যোগশাজসে ব্যাংকে লুটপাট হয়েছে এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলেন, এস আলম গংদের লুটপাটের কারণে এখন ব্যাংক খাত ধুকছে, অথচ ব্যবসায়ীরা ঋণ পাচ্ছেন না। তাদের কারণে ঋণের সুদ ১৫-১৬ হয়েছে।

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর পেছনে এফবিসিসিআইয়ের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তোলেন সাধারণ ব্যবসায়ীরা। তারা বলেন, এফবিসিসিআইর নেতাদের সিন্ডিকেটের কারণে ৫০ টাকার চিনি কেজি ১৫০ টাকায় কিনতে হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD