শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন




অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ৫:২৩ pm
Subrahmanyam Jaishankar সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকর সুব্রামানিয়াম জয়শংকর Subrahmanyam Jaishankar S Jaishankar সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এস জয়শঙ্কর India ভারত Indian diplomat ভারতীয় কূটনীতিক
file pic

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকর বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে এটা স্বীকার করে নিতে হবে। আর রাজনৈতিক পরিবর্তনে সম্পর্ক বিঘ্নিত হতে পারে। কিন্তু সরকারে যে থাকবে তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে।

শুক্রবার (৩০ আগস্ট) রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস: রিশেপিং ইন্ডিয়া’স ফরেন পলিসি’- বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জয়শংকর বলেন, ‘এটা স্বাভাবিক যে আমরা এই সরকারের সঙ্গে কার্যক্রম চালাব।’

ভারতের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উঠানামার মধ্য দিয়ে গেছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী সরকারের পতনের পর দেশের অনাকাঙ্খিত বেশ কিছু ঘটনা নিয়ে সরব ছিল ভারত। একপর্যায়ে বাংলাদেশে নিজেদের দূতাবাস থেকে বেশকিছু কর্মকর্তা-কর্মচারীদের দেশে ফিরিয়ে নেয় ভারত। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ফোন করে তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD