রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন




তোফাজ্জলকে পিটিয়ে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০১ pm
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তোফাজ্জল হত্যার ঘটনার তদন্তে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাদের বহিষ্কারের বিষয়ে সিন্ডিকেট সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তারা হলেন- মো. মোত্তাকিন সাকিন শাহ, মো. জালাল মিয়া, সুমন মিয়া, আল হোসাইন সাজ্জাদ, মো. আহসান উল্লাহ, মো. ফিরোজ কবির, মো. আব্দুস সামাদ ও ওয়াজিবুল আলম।

তবে ফিরোজ কবির ও আব্দুস সামাদকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এর আগে হত্যার দায় স্বীকার করে গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন ছয় শিক্ষার্থী।

গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে স্টাম্প দিয়ে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেনকে। পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই মামলায় ওইদিন ছয় ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD