শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন




রোহিঙ্গাদের জন্য নতুন করে ২০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০৯ pm
Bhashan Char rohingya ভাষাণচর ভাষানচর ইউনিয়ন মিয়ানমার বার্মা উখিয়া রোহিঙ্গা Rohingya Refugee people Ethnic group Myanmar stateless Rakhine রাখাইন রোহিঙ্গা শরণার্থী জনগণ সংকট মিয়ানমার উচ্ছেদ বাস্ত্যুচ্যুত ক্যাম্প উখিয়া নাগরিক
file pic

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন করে প্রায় ২০ কোটি ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া নতুন আর্থিক সহায়তার ঘোষণা দেন। ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সহায়তার মধ্যে ১২ কোটি ৯০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) আর ৭ কোটি ডলার দেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এ নিয়ে ২০১৭ সালের পর থেকে আঞ্চলিকভাবে রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়াল ২৫০ কোটি ডলারের বেশি। এর মধ্যে বাংলাদেশে দেওয়া হয়েছে ২১০ কোটি ডলারের বেশি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD